• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গীতা নিকেতন পরির্দশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২১, ১৭:২৫ অপরাহ্ণ
গৌরনদীতে গীতা নিকেতন পরির্দশন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী ঘরামী বাড়ী শারদাঞ্জলি গীতা নিকেতন পরির্দশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গীতা নিকেতন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। পরে গীতা নিকেতনের প্রধান উপদেষ্টা ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গীতা নিকেতনের উপদেষ্টা সুভাষ দেবনাথ শাওন, সেতু দেবনাথ, নিকেতন পরিচালনা কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী, সাধারন সম্পাদক বুলু রানী মন্ডল। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক সুজন ঘরামী, সমাজসেবক যতিন বাড়ৈ, যুগল কিশোর ঘরামী, বিপুল দাস, সুজন মন্ডল, সবিত্রী রানী দাস প্রমূখ। শেষে ইন্টারন্যাশনাল বাম তাঁরা সেবা মিশনের উদ্যোগে ২০জন শিক্ষার্থীর মা’কে শাড়ী বিতরণ করা হয়।