• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমড়া গাছ থেকে পড়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২১, ১৩:৪৯ অপরাহ্ণ
আমড়া গাছ থেকে পড়ে মুদি ব্যবসায়ীর মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ আমড়া গাছ থেকে পড়ে মোঃ আবুল বাশার (৪২) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ছয়টায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর হাসান নেয়ামত তাঁর মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মির্জাগঞ্জের পার্শ্ববর্তী বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা গ্রামের মৃত আহম্মদ হাওলাদারের ছেলে মোঃ আবুল বাশার শনিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় তাদের বাগানের একটি আমড়া গাছে উঠে আমড়া পাড়ছিল। এ সময় তিনি হঠাৎ করে ডাল ভেঙ্গে ও পা ফসকে গাছ থেকে নিচে রাস্তার ইটের উপর পড়ে যান। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে জলিশা বাজারে মুদি-মনোহরীর ব্যবসা করছিল।