• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে ওটরায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২১, ১৩:৫২ অপরাহ্ণ
উজিরপুরে ওটরায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরের ওটরা ইউনিয়ন পরিষদে’র নব নিবার্চিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ীকে যেগীরকান্দা এ কে এম মোস্তাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যায়ের প্রধান শিক্ষক কিশোর কুমার রায়ে’র সভাপতিত্বে গন সংবর্ধনা অনুষ্ঠানে ওই ইউনিয়নের দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত হয়ে উজিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধাদের মধ্যে এক মাত্র ইউপি চেয়ারম্যান ও ওটরা ইউনিয়ন আ.লীগের সভাপতি এম এ খালেক রাড়ীকে সম্বর্ধনা দিয়ে বরন করে নেন। শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যেগে দেয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, শিক্ষক ইসমাত জাহান রুমা, শেখ হাবিবুর রহমান ,ইউপি সদেস্য মোস্তফা কামাল, সমাজ সেবক দেলোয়ার মৃধা, কামাল রাড়ী প্রমূখ। বক্তারা নব নির্বচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ী’র কাছে এলাকা উন্নায়নের নানা দিক তুলে ধরেন। এসময় ওটরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক রাড়ী শেখ হাসিনার নেতৃত্বে ওটরার উন্নায়নে জন্য সকলকে নিয়ে একসাথে পথচলার অঙ্গিকার করেন।