• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির ভেনিসে কুরআন ছবক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ০০:৩৪ পূর্বাহ্ণ
ইতালির ভেনিসে কুরআন ছবক অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধিঃ
ইতালির ভেনিসে আন নুসরাহ্ ফাউন্ডেশনের শিক্ষার্থীদের কুরআন ছবক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি মসজিদে ফাউন্ডেশনের সকল শিক্ষার্থী, অভিভাবক,এবং বাংলা কমিউনিটির প্রবাসীদের উপস্থিতিতে নুর আলী পাঠান জিল্লুর সভাপতিত্বে মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা শামসুল ইসলাম এর যৌথ পরিচালনায় শিশু-কিশোরদের ছবক প্রদান করেন মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুস সালাম। এসময় ২৮ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারঘেরা জামে মসজিদের ইমাম হাবিবুল ইসলাম,ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, মসজিদ কমিটির শরীফ মৃধা,বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ,বিশিষ্ট ব্যবসায়ী সুলাইমান হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, মাওলানা মুসা মিয়া, ইব্রাহিম জমাদ্দার, সালাউদ্দিন খান, হাফেজ আব্দুল্লাহসহ আরো অনেকেই।এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জসিম উদ্দিন ,জয়নাল আবেদীন, লিটন ঢালী, আব্দুর রাজ্জাক,মোস্তফা সৈয়ল কালু, কামাল হোসেন,মনির হোসেন আমজাদ হোসেন ,আব্দুর রহমানসহ বাংলা কমিউনিটির সামাজিক, রাজনৈতিক, ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরিশেষে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মসজিদ কমিটি,এবং অনুষ্ঠানের সভাপতি নুর আলী পাঠান জিল্লুর পক্ষ থেকে কিছু পুরস্কার বিতরণ ও দোয়া চেয়ে এক বিশেষ মোনাজাত করা হ