বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী শিক্ষা ও প্রশিক্ষণ সচিব, শায়খে চরমোনাইর সফর সঙ্গী মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী আজ রাত ১টার দিকে আমাদের প্রিয় মাওলানা আবদুর রাজ্জাক জিহাদী সাহেব তসবীহ পড়তে পড়তে ইন্তেকাল করেন।
কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। গতকাল তিনি বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নেন। পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়ে। রক্তের প্লাটিলেট ২০ হাজারে নেমে পড়ে। চিকিৎসকরা ঢাকায় নিতে বলেন। আল কারীম হাসপাতালে পৌঁছার দশ মিনিট পূর্বে এম্বুলেন্সেই তিনি জিকির করতে করতে ইন্তেকাল করেন।