• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল খেলতে আমিরাতে সাকিব, মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ০০:৪৪ পূর্বাহ্ণ
আইপিএল খেলতে আমিরাতে সাকিব, মুস্তাফিজ

ভিসা জটিলতা কাটিয়ে আইপিএল খেলতে রাতে আরব আমিরাতে যাচ্ছেন মুস্তাফিজ। এদিকে, আরব আমিরাত পৌছে কোয়ারেন্টিনে সাকিব।

একই ফ্লাইটে আরব আমিরাতে যাওয়ার কথা ছিলো সাকিব ও মুস্তাফিজের। ভিসা জটিলতায় আটকে গেছেন কাটার মাস্টার। সব ঠিকঠাক থাকলে রাতেই দেশ ছাড়ছেন দ্য ফিজ। আরব আমিরাত পৌছে কোয়ারেন্টিন পর্ব শেষে দলের সঙ্গে অনুশীলন কোরবেন মুস্তাফিজ। ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত হবে এবারের আইপিএলের দ্বিতীয় পর্ব। সাকিব খেলছেন কলকাতার হয়ে আর মুস্তাফিজের দল রাজস্থান।

আইপিএল শেষে বিশ্বকাপ খেলতে ওমানে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন সাকিব-মুস্তাফিজ।