• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে সাড়ে ৪৫ হাজার শিক্ষার্থীর মাঝে সাবান বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২১, ১২:৩০ অপরাহ্ণ
বরিশালে সাড়ে ৪৫ হাজার শিক্ষার্থীর  মাঝে সাবান বিতরণ শুরু

বরিশাল ব্যুরো
বরিশালের বাকেরগঞ্জে কোভিড-১৯ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা এবং মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সাবান বিতরণ করা হয়।

এই কার্যক্রমের আওতায় উপজেলার ৪৫ হাজার ৫৮২ শিক্ষার্থীদের মাঝে এই সাবান বিতরণ করা হবে। মঙ্গলবার বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়।

সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় শিশুদের জন্য কর্মসূচির আওতায় এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান, সেভ দ্য চিলড্রেন’র ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার ও সেইন্ট বাংলাদেশের প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ বেলায়েত হোসেন।

সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ জানান, উপজেলার ১৫০টি মাধ্যমিক বিদ্যালয় এই সাবান বিতরণ করা হবে। প্রতিটি স্কুলে গিয়ে গিয়ে এই সাবান বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। ##