• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মাতৃত্ব ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে মাতৃত্ব ভাতাভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

গৌরনদী প্রতিনিধি \ ইউনিয়ন পর্যায়ে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর আওতায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাতৃত্ব ভাতাভোগীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আব্দুল হান্নান। শেষে ভাতাভোগীদের মাঝে বই প্রদান করা হয়।