• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সাড়ে ৪৫ হাজার শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:০৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সাড়ে ৪৫ হাজার শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ

বরিশাল ব্যুরো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা ও সাড়ে ৪৫ হাজার শিক্ষার্থীদের মাঝে সাবান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাকেরগঞ্জ জীবন সিংহ ইউনিয়ন মডেল হাই স্কুলে এই সাবান বিতরণ করা হয়। সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে এবং সেভ দ্যা চিলড্রনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় সাবান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশালের পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন খান, সেভ দ্যা চিলড্রেন’র ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার ও সেইন্ট বাংলাদেশ’র প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশুদের জন্য কর্মসূচির প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, সাদ্দাম হোসেন ডেভিড, কামরুল হাসান, লিনা হেলেন গোমেজ, হারী দাস কুমার ঢালী প্রমুখ।

বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পোরসভা সহ মোট ১৫০টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ৪৫৫৮২ জন ছাত্র ছাত্রীদের মাছে সাবান বিতরণ হবে।