বিজয় নিউজের প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩ বর্ষে পদার্পণ উপলক্ষে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা, কেক কাটার মধ্য দিয়ে বনাঢ্য আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১২ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশালের প্রবীন, সিনিয়র সকল সাংবাদিকসহ নেতা কর্মীদেরকে নিয়ে বর্নাঢ্য আয়োজন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজয় নিউজের প্রকাশক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মুঃইসমাইল হোসেন নেগাবান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, প্রবীন সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, নুরুল আলম ফরিদ, চ্যানেল আই বরিশাল প্রতিনিধি শাহীনা আজমীন, গোপাল সরকার, এম এম আমজাত হোসেন, সাইয়ুর রহমান মিরন, মোঃ জিয়াউদ্দিন বাবু, জাকির হোসেন, মোঃ মোশারফ হোসেন, সুমন চৌধরী, এম মিরাজ হোসাইন, প্রাচুর্য রানা, গিয়াস উদ্দিন সুমন, এ এইচ রুবেল খান, মাহমুুদুন্নবী, রাইসুল ইসলাম অভি, সাগর বৈদ্য, শামিম আহম্মেদ, এম সালাউদ্দন, আলামিন জুয়েল, বিজয় নিউজের সম্পাদক মারুফ হাওলাদার, বিজয় নিউজের সাংবাদিক এনায়েত হোসেন মোল্লা, মামুন হোসেন, উজ্জল মুন্সী, শাওন প্রমুখ।