বরিশাল ব্যুরো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নের ৯টি মাধ্যমিক বিদ্যালয়ে কৈশোর কর্ণাররের উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শিশুদের জন্য কর্মসূচি প্রকল্প অফিসে এই উপকরণ বিতরণ করা হয়। সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে এবং সেভ দ্যা চিলড্রনের আর্থিক ও কারিগরী সহযোগিতায় নিয়ামতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলসকাঠীর ঢাপড় কাঠী ডি,কে,ইউ মাধ্যমিক বিদ্যালয়, পাদ্রিশিবপুরের শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, রঙ্গশ্রীর রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ভরপাশার জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, চরামদ্দীর কাটাদিয়া মাধ্যমিক বিদ্যালয়, চরাদীর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় ও কবাই’র হানুয়া মতিজান মাধ্যমিক বিদ্যালয় এই উপকরন বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশালের পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন। মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকমল হোসেন খান এর সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন’র ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার ও সেইন্ট বাংলাদেশ’র প্রোগ্রাম কোর্ডিনেটর মোঃ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশুদের জন্য কর্মসূচির প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, সাদ্দাম হোসেন ডেভিড, কামরুল হাসান, লিনা হেলেন গোমেজ, হারী দাস কুমার ঢালী প্রমুখ। ##