সাইফুল,ইসলাম,বাবুগঞ্জঃ বরিশালের বাবুগঞ্জে একটি গ্রামীন সড়কের সংস্কারের ফলে প্রায় দুই যুগের ভোগান্তির অবসান ঘটেছে এবং এর সুফল ভোগ করতে শুরু করেছেন স্থানীয় প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ।
স্থানীয় সূত্রে জানাগেছে,বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামের যোগাযোগের একমাত্র মাটির রাস্তাটি প্রায় দুই যুগ ধরে সংস্কারের অভাবে অবহেলিত ও চলাচলের অযোগ্য ছিলো। ফলে এ এলাকার হাজার হাজার মানুষের ভোগান্তির শেষ ছিলো না।
স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে, বাবুগঞ্জ উপজেলা এলজিইডির তত্বাবধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো প্রকল্পের আওতায় প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে মধ্য রাকুদিয়া থেকে দোয়ারিকা ফেরিঘাট পর্যন্ত ৬ শত ৬০ মিটার এ রাস্তাটির সংস্কার কাজ করে রাস্তাটি চলাচলের উপযোগী করেন। এতে উপকৃত হয়েছেন আশেপাশের গ্রামের প্রায় পাঁচ সহস্রাধিক মানুষ।
স্থানীয় বাসিন্ধা আবুল কাশেম বলেন, এই সড়ক ধরেই এ এলাকার শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, রাকুদিয়া বাজার ও মাদ্রাসায় যাতায়ত করেন।অথচ গুরুত্বর্পূণ এ সড়কটি সংস্কারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কোন উদ্যাগ ছিলোনা।
একাধিক বার তাদের কাছে ধর্না দিয়েও কোন লাভ হয়নি। বর্ষাকালে এটি একদম ব্যবহার অনোপযোগী হয়ে পরতেন। ফলে আমাদের দূর্ভোগের অন্ত ছিলো না।
স্থানীয় বাসিন্ধা ও সাবেক পুলিশ সদস্য আব্দুল মজিদ হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে বিকল্প কোন রাস্তা না থাকায় কাঁদা-পানি পেরিয়েই গ্রামবাসীকে চলাচল করতে হত। এ অবস্থায় স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম বাংলাদেশ সরকারের জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো প্রকল্পের আওতায় প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে চলতি বছর জুনে এ রাস্তাটি সংস্কার করেন। এটি সংস্কারের ফলে দুর্দশা অনেকাংশে কমেছে। তবে এটা পাকা করণের মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করণের লক্ষে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল বলেন,
মধ্য রাকুদিয়া থেকে দোয়ারিকা ফেরিঘাট পর্যন্ত ৬ শত ৬০ মিটার এ রাস্তাটি অচিরেই পাকা করণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে সরেজমিনে মধ্য রাকুদিয়া গ্রামের উক্ত কাঁচা রাস্তাটি পরিদর্শন করি। রাস্তাটির বেহাল দশা দেখে স্থানীয়দের ভোগান্তি লাঘবে বাংলাদেশ সরকারের জলবায়ু সহনশীল গ্রামীনন অবকাঠামো প্রকল্পের আওতায় প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে মধ্য রাকুদিয়া থেকে দোয়ারিকা ফেরিঘাট পর্যন্ত ৬ শত ৬০ মিটার রাস্তাটি প্রায় ৪ ফুট মাটি ভরাট করে মানুষের চলাচলের উপযোগ করেছি।
তিনি বলেন,পরবর্তীতে এ সড়কটি পাকা সড়কের রুপান্তরিত করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।