• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে প্রতারণাসহ ৪ টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৯:১৩ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে প্রতারণাসহ ৪ টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৪ টি সাজাপ্রাপ্ত সহ মোট ৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জসিমউদ্দীন জিল্লুর কে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

শনিবার রাতে তাকে খুলনা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিমউদ্দীন জিল্লুরের বাড়ি উপজেলার ওলানকাঠী গ্রামে।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আওলাদ হোসেন ও এএসআই জসিমউদদীন গোপন তথ্যের ভিত্তিতে ৩ দিন খুলনায় অবস্থান করে শনিবার রাতে
অভিযান পরিচালনা করে জসিমউদ্দীন জিল্লুর কে গ্রেফতার করে।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়ে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।