• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উপবৃত্তির টাকা আত্মসাৎ এর ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ১১:০১ পূর্বাহ্ণ
উপবৃত্তির টাকা আত্মসাৎ এর ঘটনায় তদন্ত কমিটি গঠন

উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের শিক্ষার্থী উপবৃত্তির টাকা আত্মসাৎ এর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। গতকাল সোমবার বেলা ১২ টায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ বেগম শিল্পী কে প্রধান করে এবং মোঃ নাসির আহম্মেদ ও মোজাম্মেল হককে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের ভিতর তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম। জানাযায়, বরিশালের উজিরপুরে ১১নং হারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর নাম না থাকলেও প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র ঘোষ তার নিজস্ব ফোন নম্বর দিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করে আত্মসাতের ঘটনায় সংবাদ প্রাকাশের পর নড়েচড়ে বসে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিক্ষা অফিস তাদের স্বচ্ছতা জানানদিতে দ্রুত তদন্ত কমিটি গঠন করেছে বলে জানান ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অমল মল্লিক। তিনি আরো জানান, এরপূর্বে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দিলেও কোন প্রতিকার পায়নি বরং তার বিরুদ্ধে কোন শিক্ষক স্বাক্ষী দিলে তাকে হেনস্তার স্বীকার হতে হয়। এই তদন্ত কতদূর গড়াবে তা আমার বুঝে আসে না!