• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোম প্রবাসী ইসরাফিল বারী করোনা পরবর্তী ঘুরে দাঁড়াতে ইতালিয়ান রেস্তোরার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ১৬:২৩ অপরাহ্ণ
রোম প্রবাসী ইসরাফিল বারী করোনা পরবর্তী ঘুরে দাঁড়াতে ইতালিয়ান রেস্তোরার উদ্বোধন

ইতালি প্রতিনিধিঃ
ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা কর্মক্ষেত্রের পাশাপাশি এগিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যেও। রেমিট্যান্স প্রেরণেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ধারাবাহিকতায় ব্যবসায়ী ইসরাফিল বারী রাজধানী রোমের প্রাণকেন্দ্র সেন্তসেল্লের Via Palmiro Togliatti ,619 এ গড়ে তুলেছেন সুবিশাল পরিসরে বার রেস্টুরেন্ট L’archetto ।জমকালো আয়োজনে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইরফানুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ালী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী,সাধারণ সম্পাদক হাসান ইকবাল,বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, সহ আরো অনেকে। ইসরাফিল বারী বলেন প্রবাসে ব্যবসা করে যেমনি আমি লাভবান হব তেমনি দেশের রেমিটেন্সে ভূমিকা রাখব। সবাই দোয়া করবেন।