• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ৮৩ কিশোরীর মাঝে হাঁস-মুরগী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে ৮৩ কিশোরীর মাঝে হাঁস-মুরগী বিতরণ

বরিশাল ব্যুরো

স্কুল থেকে ঝরে পড়া কিশোরীদের শিশু বিবাহ প্রতিরোধে ও আয়মূলক কাজের সাথে সম্পৃক্তকারণের লক্ষে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৮৩ কিশোরীর মাঝে ৮টি মুরগী এবং ৭টি হাঁস বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় ও সেইন্ট বাংলাদেশের আয়োজনে এই হাঁস-মুরগী বিতরণ করা হয়। শিশুদের জন্য কর্মসূচী প্রকল্পের অফিসে এই হাঁস-মুরগী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ।

শিশুদের জন্য কর্মসূচীর প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ফিল্ড অফিসার গনেশ চন্দ্র রায়, সাবিনা ইয়াসমিন, সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, সাদ্দাম হোসেন ডেভিড, কামরুল হাসান, হারিদাস কুমার ঢালী, নুর মোহাম্মাদ শেখ প্রমুখ।

অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার চরাদী, চরামদ্দী, গারুড়িয়া, নিয়ামতি, রঙ্গশ্রী ইউনিয়নের ৮৩ জন কিশোরীর মাঝে এই মুরগী এবং হাস বিতরণ করা হয়েছে। ##