• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ বানারীপাড়ার প্রথম নারী ভাইস চেয়ারম্যান আমিরুন্নেছার ৪র্থ মৃত্যুবাষির্কী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১, ০৮:২৯ পূর্বাহ্ণ
আজ বানারীপাড়ার প্রথম নারী ভাইস  চেয়ারম্যান আমিরুন্নেছার ৪র্থ মৃত্যুবাষির্কী

বানারীপাড়া প্রতিনিধি॥
আজ ২১ সেপ্টেম্বর বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক প্রথম নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক নেত্রী আমিরুন্নেছার (৬৫) ৪র্থ মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় বরিশাল শেবাচিম হাসপাতালে কিডনি ও লিভার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছিলেন। প্রসঙ্গত নিঃসন্তানী আমিরুন্নেসা বানারীপাড়া পৌরসভার সংরক্ষিত (১.২.৩) ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। তিনি সমাজসেবী হিসেবে গরীব ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে গরীবের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। বেশ কয়েকজন প্রার্থীকে হারিয়ে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে তিনি ২০০৯ সালে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন।