• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১, ০৮:৩০ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন মানিককে সভাপতি, বেগম নাসরিন জাহান রতনা এমপিকে সাধারণ সম্পাদক, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, এ্যাড. মজিবর রহমান সহ-সভাপতি, আলহাজ্ব মোঃ মানিক হোসেন হাওলাদার, অধ্যাপক বিপ্লব মিত্র, অধ্যাপক শহিদুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক, এ্যাড. বসির আহম্মেদ সবুজ সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহফুজুর রহমান কাবেল সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ নাসির উদ্দিন সালমান অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ শাহজাহান মৃধা প্রচার সম্পাদক, মোঃ ফিরোজ আলমকে দপ্তর সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেয়া হয়। বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল-হাবুল ও প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে সাধারণ সম্পাদক করে ২১ সেপ্টেম্বর এ কমিটির অনুমোদন দিয়েছেন।