• ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মতবিনিময় সভায় বক্তারা : বিকাশের জন্য বাড়িতে শিশুর খেলার পরিবেশ সৃষ্টি করতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২১, ১২:৪০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে মতবিনিময় সভায় বক্তারা : বিকাশের জন্য বাড়িতে শিশুর খেলার পরিবেশ সৃষ্টি করতে হবে

বাকেরগঞ্জ প্রতিনিধি
করোনার কারণে দীর্ঘ দেড় বছর ঘরে বন্ধি ছিল শিশুরা। এই সময়ে ০ থেকে ৫ বছরের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাড়িতে খেলার পরিবেশ সৃষ্টি করতে হয়েছে। কোন কোন পরিবার এটি করতে পেরেছে আবার কোন কোন পরিবার এটি নিশ্চিত করতে পারে নি। তাই করোনাকালে সেভ দ্যা চিলড্রেন এর ফোস্টারিং প্লেফুল হোমস্ প্রকল্পের মাধ্যমে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৫ হাজার শিশুর হাতে তুলে দেয়া হয়েছে শিশুদের জন্য খেলনা ও শিক্ষণ উপকরণ। বুধবার বাকেরগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত স্টেকহোল্ডারদের সাথে শিশুদের ঘরে খেলাধুলায় উৎসাহিত করতে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সকালে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় ও সেইন্ট বাংলাদেশের আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক। শিশুদের জন্য কর্মসূচীর প্রকল্প সমন্বয়কারী গোপাল চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেন এর ফোস্টারিং প্লেফুল হোমস্ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শাহীন ইসলাম, সেভ দ্যা চিলড্রেন এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গনেশ বিশ্বাস জয় ও সেভ দ্যা চিলড্রেন এর ম্যানেজার বিকাশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, সাদ্দাম হোসেন ডেভিড, কামরুল হাসান, হারিদাস কুমার ঢালী, নুর মোহাম্মাদ শেখ প্রমুখ। ##