আজ ২৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির উদ্যোগে,সাতলা রাশেদ খান মেনন ক্লাব ও পাঠাগারে সাতলা, হারতা ও জল্লা ইউনিয়নের শাখা কমিটির সদস্য ও প্রাথমিক কমিটির সম্পাদকদের সাংগঠনিক সভা পার্টির উপজেলা সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি বরিশাল জেলা পার্টির সাধারণ সম্পাদক এ্যড় শেখ মোঃ টিপু সুলতান পার্টির গঠনতন্ত্র ও সাংগঠনিক বিষয় দীর্ঘ আলোচনা করেন এবং পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করে গড়ে তোলার জন্য আহবান জানান।সভায় উপস্থিত ছিলেন পার্টির উপজেলা সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল,উপজেলা পার্টির নেতা কমরেড বিমল চন্দ্র করাতী,কমরেড জাহিদ হোসেন খান ফারুক, কমরেড কামিনী হালদার প্রমুখ।