• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পংকজ নাথ এর জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৮:১৬ পূর্বাহ্ণ
পংকজ নাথ এর জন্মদিন উদযাপন

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর ৫৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার দুপুরে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মূল ফটকে কলেজ ছাত্রলীগ আয়োজিত জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আপন কর্ম মহিমায় সাংসদ পংকজ নাথ লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবে অনন্তকাল। এসময় সাংসদ পংকজ নাথ এর কর্মময় জীবনে সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবিএম মাহাবুবুল হক, উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, অধ্যাপক মহিদুল মোর্শেদ লাবলু, মামুনুর রশীদ, সুলাইমান কবির, সুমন দেবনাথ, বাবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, ছাত্রলীগ নেতা সোয়াইব হোসেন, রায়হান মাহমুদ, নাসির উদ্দীন রবিউল, নাইমুর রহমান সিহাব, আসাদুজ্জামান অভি, মাহাদিন ইসলাম রাফিন, মেহেদী, আবু রায়হান সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।