• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ণ
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু

ভোলা সদর প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৮০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ওই ইউনিয়নের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আব্দুর রশিদ নদীতে মাছ ধরতে ঘর থেকে বের হয়। এসময় খালপাড় নামক এলাকায় পৌঁছালে রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের মূল লাইনের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।