• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২১, ১০:০৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে ভবনের উদ্বোধণ করেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, অধ্যক্ষ কেএম সরিফুল কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনসহ অন্যান্যরা। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।