• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ণ
আমতলীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

আমতলী প্রতিনিধি।
আমতলীতে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যেছিল আলোচনা সভা, র‌্যালী ও তথ্য মেলা। উপজেলা প্রশাসন ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় অধিকার বঞ্চিত প্রকল্পের আওতায় এনএসএস এ কর্মসূচীর আয়োজন করে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নাগরিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মানজুরুল হক কাওছার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাসেল, এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন প্রমুখ।