• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির নাপলী আওয়ামী লীগের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৬:৪১ পূর্বাহ্ণ
ইতালির নাপলী আওয়ামী লীগের মতবিনিময় সভা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির নাপলিতে ইতালি আওয়ামিলীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইতালি আওয়ামী লীগের নাপলী শাখা।
নাপলির সানজেন্নারো’র হাওলাদার রেস্টুরেন্টের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাপলি আওয়ামী লীগের সভাপতি নাজিমউদ্দীন নাদিম বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদ্দুস হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব ইদ্রিস ফরাজী। প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামিলীগের সহ সভাপতি হাবিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম, জামান মোক্তার, আবু তাহের,সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ আব্দুুল্লাহ ,রোম মহানগর আওয়ামিলীগের সভাপতি শেখ মামুন, ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক শামিমা আক্তার পপি, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ সাত্তার।
এছাও বক্তব্য রাখেন নাপলি আওয়ামিলীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম,সহ সভাপতি নুর আলম,জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ফারুক মাতুব্বর, ফেরদৌস উকিল,দেলোয়ার মোহাম্মদ, সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক গউস উদ্দিন, ফারুক হাসান,আবু ইউসুফ, নাপলি মহানগর আওয়ামিলীগের সভাপতি ইস্কান্দার আলী, কাসান্দ্রিনো আওয়ামী লীগের সভাপতি আকবর শেখ, সানজেন্নারো আওয়ামিলীগের সভাপতি মোশারেফ খলিফা প্রমূখ।এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও স্বাধীনতা সংগ্রাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা অতিদ্রুত নাপলি আওয়ামিলীগের নতুন কমিটি গঠনের জন্য ইতালি আওয়ামিলীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।