উজিরপুর (বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় ” ভয় নয়, আসুন সামাজিক সচেতনতা ও করোনা আচরণবিধী মেনে চলি, করোনাকে জয় করি কোভিড-১৯ জরুরী সেবা ও অক্সিজেন সরবরাহ ২০২১-২০২২ প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক প্রচরণা কর্মসূচি ও স্বেচ্ছাসেবকদের শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় অ্যামেরিকেয়ারস বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং আশার আলো, সাতক্ষীরা বাংলাদেশ এর প্রচরণায় ওরিয়েন্টেশন সভায় কুড়ালিয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফনী ভূষণ হালদার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. শওকত আলী, ডাঃ.শামসুদ্দাহ তৌহিদ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম বখতিয়ার, জয়ন্ত মধু প্রমুখ। সভায় ১২ জন স্বেচ্ছাসেবকদেরক কোভিড-১৯ দেখা দিলে জরুরী ভিত্তিতে সাধারণ জনগনের সুবিধার জন্য অক্সিজেন, কোভিড রুগীদের প্রয়োজন হলে ‘সার্ভিস পয়েন্ট’ মাধ্যমে অক্সিজেন সরবরাহ, রেজিস্ট্রাড ডাক্তারের মাধ্যমে পরামর্শ ক্রমে কমিউনিটি লেভেল জরুরী ভিত্তিতে অক্সিজেন সরবরাহ সেবা, কোভিড -১৯ প্রতিরোধকল্পে জনসচেতনতা মূলক প্রচরণা পোগ্রাম, টিকা নিতে উৎসাহ করা ও নিবন্ধনে সাহায্য করা, এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক তৈরি করা, সচেতনতামূলক ট্রেনিং দেওয়া, মিটিং করা, রোগীর অক্সিজেন পালস্ অক্সিমিটার দিয়ে কোভিড সন্দেহজনক রোগীকে অক্সিজেন স্যাচুরেশন চেক করা, হসপিটালের যাওয়ার জন্য রোগীর সুবিধা দেওয়া, সাধারণ জনগনকে সচেতন করতে লিফলেট বিতরন করা সহ বিভিন্ন দিক প্রশিক্ষন দেয়া হয়েছে ।
.