বরিশাল ব্যুরো
কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে হবে। এই সেবা কেন্দ্রগুলো থেকে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবাসমুহে প্রবেশাধিকার বৃদ্ধি করতে হবে। শিখন লব্ধ জ্ঞান হতে সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং মা ও শিশু কল্যান কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র বৃদ্ধি করতে হবে। বরিশালে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার নগরীর সেইন্ট বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিস ও সেভ দ্য চিলড্রেনের আয়োজনে ওই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ তৈয়বুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোহাম্মাদ মাহামুদ হাসান।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ এ এম ফরিদুজ্জামান, এমসিডব্লিউসি এর মেডিকেল অফিসার (ক্লিনিক) ডাঃ রাজিয়া বেগম, মা ও শিশু কল্যান কেন্দ্র’র সহকারী সার্জন ডাঃ রুনা লায়লা, এমসিএইচ মেডিকেল অফিসার ডাঃ হারুন অর রশীদ ও এফপিসিএস/কিউআইটি আঞ্চলিক সুপারভাইজার ডাঃ মোঃ রফিকুল ইসলাম। ##