• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় আ,লীগের আলাদা ভাবে শেখ হাসিনার জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ণ
হিজলায় আ,লীগের আলাদা ভাবে শেখ হাসিনার জন্মদিন পালন

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় আওয়ামীলীগের দুগ্রুপের আলাদা ভাবে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে।বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর অনুসারী গ্রুপ ও হিজলা মেহেন্দীগঞ্জের সাংসদ পংকজ নাথ গ্রুপ।

২৮ শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গুয়াবাড়িয়া ইউনিয়নের শেখ হাসিনা কারিগরি টেকনিক্যাল কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন হিজলা মেহেন্দীগঞ্জে এম পি পংকজ নাথ,এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন ঢালী,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক ও হিজলা গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন,বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক ও মেমানিয়া ্্্্্্্্্্ইউপি চেয়ারম্যান মাষ্টার নাসির উদ্দিন সহ অনন্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা সদর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডঃ আফজালুল করীম,এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার,সহ সভাপতি ও বরজালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার,সহ সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার,যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার,কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু,সাধারন সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ টিটু,বরজালিয়া ই্্্্উনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার,গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তালাৎ মাহমুদ নিপু সিকদার সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।