• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলসকাঠীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে সমাজসেবক টিটু খন্দকারের উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২১, ১৪:৫৩ অপরাহ্ণ
কলসকাঠীতে প্রধানমন্ত্রীর জন্মদিনে সমাজসেবক টিটু খন্দকারের উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি-
মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জের কলসকাঠীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কলসকাঠী বাজার কেন্দ্রিয় জামে মসজিদে রবিবার বাদ এশা আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ওয়াদুদ খন্দকার টিটুর উদ্যোগে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া-মোনাজাত শেষে মুসুল্লিদের মাঝে মিস্টি বিতরণ করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের সাথে ভার্চুয়াল আলাপকালে সমাজসবেক মোঃ ওয়াদুদ খন্দকার টিটু বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাই। তিনি প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান।

দোয়া-মোনাজাতে কলসকাঠী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।