মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কাকড়াবুনিয়া বাজার সংলগ্ন আবাসন এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পটুয়াখালী দপ্তরের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে মহড়ার মাধ্যমে জনসাধারণকে অগ্নিকান্ডে করণীয় বিষয় ব্রিফিং ও বিভিন্ন প্রকার আগুন নির্বাপনের বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার হাউজ ইন্সপেক্টর ও দায়িত্বরত মির্জাগঞ্জ স্টেশন অফিসার মোঃ ফারুক হোসাইন, সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রশিদ হাওলাদার ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ আবদুর রহিম সজল প্রমুখ।