বরিশাল ব্যুরো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ৩৫ শ্রমজীবী শিশুর পরিবারের মাঝে ব্যবসা প্রোনদনা দেওয়া হয়। মঙ্গলবার জেলা প্রশাসকের সভা কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস, এমজেএফ, জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়া ভোলা ও পটুয়াখালী ১৫ জনকে ২/১ দিনের মধ্যে এই প্রোনদনা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজেএফ এর রাফেজা শাহীন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, স্বপন খন্দকার প্রমুখ। সভা পরিচালনা করেন সঞ্জয় বিশ্বাস। ##