সাইফুল ইসলাম,বাবুগঞ্জঃ
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ মশিউর রহমান’র উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের হলরুমে দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া শেষে কেক কাটার সাথে সাথে শুভ শুভ দিন প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন শ্লোগানে শ্লোগানে মূখরিত হয়ে উঠে সভাস্থল।
ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমানের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত দোয়া, মিলাদ মাহফিল আলোচনা সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মাঝি মাসুম রেজা, পলাশ শিকদার, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুবিন হোসেন প্রমুখ।