মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
এ উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সংগঠনের দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহম্মেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী।
এ সময় সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা ও সহ-সভাপতি গিয়াস উদ্দিন মধু ব্যাপারী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক এবং দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।