• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বামনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ণ
বরগুনার বামনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত

মাসুদ রেজা ফয়সাল,
বামনা উপজেলা প্রতিনিধি:

বরগুনার বামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে বামনা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় কেক কাটা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে মুখরিত হয়ে উঠে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়াম লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইউসুফ আলী হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. চৌধুরী কামরুজ্জাম সগির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসাইন মোল্লা, সহ দপ্তর সম্পাদক বাবু মানিক কুমার পঙ্কজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরোয়ার, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুলহুদা মুনইম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোরশেদ শাহরিয়ার গোলদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ.কে. আজাদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আক্তারুজ্জামান শিপার, যুগ্ন আহবায়ক মোঃ নেছার উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও বামনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা ।
এরপর বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।