• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বাল্যবিবাহ রোধে সংবাদ কর্মীদের সাথে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে বাল্যবিবাহ রোধে সংবাদ কর্মীদের সাথে আলোচনা সভা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নারী ও মেয়ে শিশুদের অধিকার ও নিরাপত্তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ বন্ধের ইস্যু নিয়ে সংবাদকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনির্বাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসাঃ শামসুন্নাহার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান।

সংস্থাটির সমন্বয়ক কামরুল হুদার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, সুবিদখালী সরকারি র’ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাদ্দাম, সহ-সভাপতি শামসুল হক, দেউলী সুবিদখালী ইউনিয়নের কাজী মোঃ অলিউল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ বন্ধ করতে হলে আমাদেরকে দারিদ্রতা দূরীকরণ, নারীদের শিক্ষিত করে গড়ে তোলা ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।

পরে উপস্থিত সকল সাংবাদিক বৃন্দ নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে একযোগে সকলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।