• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ফরচুন বরিশালের লেজার শো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:২৮ পূর্বাহ্ণ
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ফরচুন বরিশালের লেজার শো

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বরিশালে লেজার শো করেছে ফরচুন গ্রুপ অব কোম্পানি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিসিক’এ অবস্থিত কোম্পানির প্রিমিয়ার ফুটওয়্যার লিমিটেডের ছাদে এর আয়োজন করা হয়। যেখানে আগামীর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে সরকারের কার্যক্রম এগিয়ে যাচ্ছে তা তুলে ধরা হয়।

এসময় খুদে বিজ্ঞানীদের তৈরি ড্রোন প্রদর্শন করা হয় এবং ফরচুন টেকনোলজির উদ্বোধন করা হয়।

ফরচুন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। সেজন্য দেশের খুদে বিজ্ঞানীদের অনুপ্রেরণা জোগাতে তারা নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছে, একইসাথে ফরচুন ফুটওয়্যারের পাশাপশি তারা ফরচুন টেকনোলজিও চালু করতে যাচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশালের কর কমিশনার মো. গোলাম মোস্তফা, বিসিকের উপ-মহাব্যবস্থাপক জালিশ মাহমুদ চৌধুরী প্রমুখ।