• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিসি ক্যামেরায় চোর শনাক্ত : তাহিরপুরের বাদাঘাটে ১০ লাখ টাকার মোবাইল ফোন সেট চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৭:৫০ পূর্বাহ্ণ
সিসি ক্যামেরায় চোর শনাক্ত : তাহিরপুরের বাদাঘাটে ১০ লাখ টাকার মোবাইল ফোন সেট চুরি

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মফস্বল শহরখ্যাত বাদাঘাট বাজারে গভীর রাতে ১০ লাখ টাকার মোবাইল ফোন সেট চুরির পর সিসি ক্যামেরায় চোর চক্রকে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার ভোক্তভোগী ব্যবসায়ী তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁঁড়িতে চুরির বিষয়ে অভিযোগ করেছেন।
মঙ্গলবার রাতে উপজেলার বাদাঘাট বাজারের ব্যবসায়ী রাসেল টেলিকমের স্বওাধিকারী জহিরুল ইসলাম জানান,সোমবার মধ্যরাত পরবর্তী সময়ে একদল চোর স্কুল রোডে থাকা আমার টেলিকম দোকানের সার্টারের তালা ভেঙ্গে দোনের প্রবেশ করে। এরপর একটি টেলিভিশন, শতাধিক মেমোরি কার্ড ও বিভিন্ন ব্রান্ডের ৮৫টি মোবাইল ফোন সেট সহ ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
তিনি আরো বলেন,খবর পেয়ে দোকানে এসে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে চোর চক্রের মুল হোতা উপজেলার উওর বড়দল ইউনিয়নের কাঁশতাল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে শাহপরানকে শনাক্ত করা হয়।
মঙ্গলবার রাতে থানার বাদাঘাট ফাঁড়ি ইনচার্জ এসআই জয়নাল আবেদীন জানান, শাহপরান সহ তার সাথে থাকা চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়েছে ও চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্যার করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত বছরের ডিসেম্বর মাসে বাজারের অপর ব্যবসায়ী জাকির হোসেনের টিনের চালা ভেঙ্গে একদল চোর কয়েক লাখ টাকা মুল্যের ২৭টি মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়।।