• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৈকত ভ্রমন শেষে বাড়ী ফেরা হলোনা তানিমের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৯:৪৮ পূর্বাহ্ণ
সৈকত ভ্রমন শেষে বাড়ী ফেরা হলোনা তানিমের

পটুয়াখালীতে মিনি কাভার্টভ্যান ও মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিকুল ইসলাম তানিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর সদর থানা পুলিশ কাভারর্টভ্যানটি জব্দ করলেও পালিয়ে যায় চালক। মৃত তারিকুল ইসলাম বরিশাল শহরের ১৩ নং ওয়ার্ডের দক্ষিন আলেকান্দার মোঃ মোক্তার আলীর ছেলে।

ঘটনার বরাত দিয়ে পুলিশ ও নিহত তারিকুলের বন্ধু মোঃ মারুফ জানায় , ঘটনার আগেরদিন সোমবার (২৭ সেপ্টেম্বর) তানিম মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে তার বন্ধুদের সাথে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন।

সমুদ্র সৈকত ভ্রমন শেষে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এসময় পটুয়াখালী চৌরাস্তার পয়েন্ট অতিক্রমকালে অপরদিক থেকে আসা একটি মিনি কাভার্টভ্যানের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিকুল ইসলাম তানিম হোসেনের মৃত্যু হয়। এসময় আহত হয় তার বন্ধু সোহান।

পরে আহতরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

পটুয়াখালী থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, নিহত‘র মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ক্যাভার্টভ্যানটিকে জব্দ করা হয়েছে।