গৌরনদী প্রতিনিধি \ জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব।