• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মৎস্য চাষীদের নিয়ে উদ্ধুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১, ১১:১৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে মৎস্য চাষীদের নিয়ে উদ্ধুদ্ধকরণ সভা

গৌরনদী প্রতিনিধি \ দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য সম্প্রসারন কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব।