• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধনের অনুমতি পেলো অনলাইন নিউজ পোর্টাল রিপোর্ট একাত্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ণ
নিবন্ধনের অনুমতি পেলো অনলাইন নিউজ পোর্টাল রিপোর্ট একাত্তর

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণাঞ্চলের প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল ‘রিপোর্ট একাত্তর’ কে নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশে এই পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।

পাশাপাশি দেশের আরো ৮৪টি নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য অনুমোদন দিয়েছে। যার মধ্যে ২৩টি অনলাইন নিউজ পোর্টাল ও ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন।

আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে পোর্টালগুলোকে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন, ৮৫টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে। এছাড়া নিবন্ধনের জন্য প্রায় দুই হাজার অনলাইন পত্রিকার আবেদন তথ্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর বিকেলে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন কার্যক্রম শুরু করে বিটিআরসি।

এ সময় দেশের বেশ কয়েকটি নিউজ পোর্টাল বন্ধ দেখায়। ওই সময় বেশ কয়েকটি নিবন্ধিত পোর্টালেও দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠকরা ঢুকতে পারেননি।

এই অবস্থা চলে প্রায় দেড় ঘণ্টা। পরে নিউজপোর্টাল বন্ধের কার্যক্রম স্থগিত করা হয়।

রিপোর্ট একাত্তর নিবন্ধনের অনুমোতি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্য মন্ত্রী হাচান মাহমুদ, প্রতিমন্ত্রী ড. মো: মুরাদ হাসান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনসহ রিপোর্ট একাত্তরের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা ও অভিনন্দোন জানিয়েছে রিপোর্ট একাত্তরের সম্পাদক, প্রকাশক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, রিপোর্টারবৃন্দ ও কলাকৌশলী। আগামীতেও রিপোর্ট একাত্তরের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারা।