• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব‌রিশা‌লে বর্ণিল আয়োজনে নিউজবাংলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২১, ১২:০৩ অপরাহ্ণ
ব‌রিশা‌লে বর্ণিল আয়োজনে নিউজবাংলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব‌রিশাল: বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে ব‌রিশা‌লে।

দিনটি উপলক্ষে শুক্রবার বেলা সা‌ড়ে ১১টায় ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌র হল রু‌মে অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ভারপ্রাপ্ত ক‌মিশনার এনামুল হক, সরকা‌রি ব্রজ‌মোহন ক‌লে‌জের অধ‌্যক্ষ ড. গোলাম কিব‌রিয়া, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেন, অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট র‌কিবুর রহমান খান সহ অ‌তি‌থিরা।

কেক কাটার পূ‌র্বে আ‌লোচনা সভায় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ‌তে ভারপ্রাপ্ত ক‌মিশনার এনামুল হক ব‌লেন, নিউজ বাংলার কলম থে‌কে রক্ত নয়, মধু ছড়া‌নোর আহবান কর‌ছি। নিউজ বাংলা জনকল‌্যা‌নে বস্তু‌নিষ্ঠতার সা‌থে এক বছর যেভা‌বে অ‌তিবা‌হিত ক‌রে‌ছে সেভা‌বেই ধারা অব‌্যহত রাখুক।

ব্রজ‌মোহন ক‌লে‌জের অধ‌্যক্ষ ড. গোলাম কিব‌রিয়া ব‌লেন, নিউজ বাংলা সাহ‌সিকতার সা‌থে এক বছর পার ক‌রে‌ছে। ব‌রিশা‌লের দু:সাহসী ঘটনা প্রকাশ ক‌রে‌ছে। এই ধারা যা‌তে অব‌্যাহত থা‌কে সেই জন‌্য নিউজ বাংলার প্রতি‌টি রি‌পোর্টা‌রের প্রতি উদাত্ত আহবান থাক‌বে।

ব‌রিশ‌াল সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হো‌সেন ব‌লেন, খুব অল্প সম‌য়ে নিউজ বাংলা পাঠ‌কের ম‌নে আলাদা জায়গা ক‌রে নি‌য়ে‌ছে। বস্তু‌নিষ্ঠ সংবা‌দের ম‌ধ্যে দি‌য়ে আগামীদিনগু‌লোতে সাহসী পথযাত্রার প্রত‌্যাশা নিউজ বাংলার প্রতি।

অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট র‌কিবুর রহমান খান ব‌লেন, বহু সংবাদ মাধ‌্যমের ম‌ধ্যে নিউজ বাংলা মাথা উচু ক‌রে দা‌ড়ি‌য়ে‌ছে এক বছ‌রেই। গনমাধ‌্যমে উৎকৃষ্ট উদাহরণ নিউজ বাংলা।

ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি নজরুল বিশ্বাস ব‌লেন, নিউজ বাংলা সংকটকালীন সম‌য়ে আত্মপ্রকাশ ক‌রে‌ছে। বহু কর্মসংস্থা‌নের সৃ‌ষ্টি ক‌রে‌ছে। এক ঝাক তরুন সংবাদকর্মী বস্তু‌নিষ্ঠ সংবাদ প্রকাশ ক‌রে নিউজ বাংলা‌কে সমৃদ্ধ ক‌রে‌ছে। ব‌রিশা‌লের অ‌নেক ঘটনা যেখা‌নে অন‌্যান‌্য সংবাদ মাধ‌্যম এ‌ড়ি‌য়ে চ‌লে সেই সব ঘটনা নিউজ বাংলা সাহ‌সিকতার সা‌থে প্রকাশ ক‌রে‌ছে। এই অব‌্যাহত রাখার আহবান।

শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত ব‌রিশাল প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ ব‌লেন, নিউজ বাংলা ব‌রিশা‌লে সাহসী ভূ‌মিকা রে‌খে‌ছে সব সময়। মাত্র এক বছ‌রে এত নাম ডাক অন‌্যান‌্য গণমাধ‌্যম অর্জন কর‌তে পে‌রে‌ছে কিনা স‌ন্দেহ।

ন‌্যাশনাল ডেই‌লিজ ব‌্যু‌রো চীফ এ‌সো‌সি‌য়েশন ব‌রিশা‌লের সভাপ‌তি পুলক চ‌্যাটার্জী ব‌লেন, নিউজ বাংলার সংবা‌দের মান অতুলণীয়। সব শ্রেনীর পাঠক র‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে ডেপথ ও অনুসন্ধানী নিউজ সবারই নজর করে‌ছে।

ব‌রিশাল টে‌লি‌ভিশন মি‌ডিয়া এ‌সো‌সি‌য়েশ‌নের সাধারণ সম্পাদক আকতার ফারুখ শা‌হিন ব‌লেন, সবাই এখন পু‌লিশ ও সাংবা‌দিক হ‌তে চায়। ক্ষমতা খুজ‌ছে। সব খারা‌পের ম‌ধ্যেই বস্তু‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ‌্যমে নিউজ বাংলা বে‌চে থাক‌বে হাজার বছর।

সি‌নিয়র সাংবা‌দিক আ‌নিসুর রহমান খান স্বপন ব‌লেন, নিউজ বাংলার যে এ‌ক্টি‌ভি‌টি তা অনায়‌সেই পাঠক‌দের মন কাড়‌বে। শুধু রাই‌টিং ক‌ন্টেন্ট নয়, ভিজুয়াল ক‌ন্টেন্ট প্রচার ক‌রে নিউজ বাংলা নতুন মাত্রা তৈরী ক‌রে‌ছে গণমাধ‌্যমে। এক‌টি নিউজ চ‌্যা‌নে‌লে যে কাজ কর‌তে না হয়, তার থে‌কে ক‌য়েকগুন বে‌শি কাজ কর‌তে হয় ‌নিউজ বাংলার কর্মী‌দের।

সাংবা‌দিক ইউ‌নিয়ন ব‌রিশা‌লের সভাপ‌তি সাইফুর রহমান মিরণ ব‌লেন, নিউজ বাংলার সাহ‌সিকতা ব‌্যাপক প্রশংসনীয়। অ‌নেক গণমাধ‌্যম টি‌কে থাকা নি‌য়ে স‌ন্দেহ থা‌কে। কিন্তু নিউজ বাংলা নি‌য়ে কো‌নো স‌ন্দেহ নেই।

আ‌লোচনা সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন, সাংস্কৃ‌তিক সংগঠক শুভংকর চক্রবর্তী, নারী উ‌দ্যেক্তা রে‌বেকা সুলতানা, ব‌রিশাল মহানগর বিএন‌পির সহ সাধারণ সম্প‌াদক আ‌নোয়ারুল হক তা‌রিন, বাসদ জেলা সদস‌্য স‌চিব ডা: মনীষা চক্রবর্তী, ২০নং ওয়ার্ড কাউ‌ন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে, বাংলা‌দেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি শা‌মিল শাহ‌রোখ তমাল প্রমূখ।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন সামা‌জিক, সাংস্কৃ‌তিক ও সাংবা‌দিক অঙ্গ‌নের নেতৃবৃন্দ।

কেক কাটার পূ‌র্বে নিউজ বাংলা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানায় ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টি, বাংলা‌দেশ ম‌ডেল ইয়ুথ পার্লা‌মেন্ট সহ বেশ ক‌য়েক‌টি সংগঠন।