গৌরনদী প্রতিনিধি \ অবাধ-মুক্ত সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বার উন্মুক্ত করার লক্ষে বরিশালের গৌরনদীতে সেক্রেট হার্ড সেন্টারের উদ্বোধণ করা হয়েছে।
শুক্রবার সকালে বরিশাল ক্যাথলিক ডায়াসিসের উদ্যোগে গৌরনদী সার্কাকর মার্কেটের দোতলায় প্রধান অতিথি হিসেবে সেন্টারের উদ্বোধন করেন ক্যাথলিক চার্চ চট্টগ্রাম ধর্ম পল্লীর আর্চবিশপ লরেন্স সুব্রত হালদার সিএসসি। গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার রিংকু গোমেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, বরিশাল ক্যাথলিক ডায়াসিসের পাল পুরোহিত ফাদার লাজারুজ কানু গোমেজ, বরিশাল ক্যাথলিক ডায়াসিসের সেক্রেটারী ফাদার অনল টেরেন্স ডি কস্তা সিএসসি, কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর কাউন্সিলর সাখাওয়াৎ হোসেন সুজন।