বরিশাল ব্যুরো
হিন্দু আইন সংস্কারের দাবিতে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ কেন্দ্রিয় কমিটির উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর কালিবাড়ি রোডস্থ ধর্মরক্ষিণী সভাগৃহে ওই সভা অনুষ্ঠিত হয়।
বিএম কলেজের সাবেক অধ্যাপক ড. ননী গোপাল দাসের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পুলক ঘটক, প্রবীণ সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট তপন চক্রবর্তী, বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পুষ্প মুখার্জী, মানিক মুখার্জী প্রমুখ। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু।
বক্তারা বলেন, অবিলম্বে হিন্দু আইন সংস্কার করতে হবে। এই আইনের ফলে হিন্দু ধর্মাবলম্বীরা ভোগান্তির শিকার হচ্ছেন। পাশাপাশি লিঙ্গ বৈষম্যও দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা কামনা করেন বক্তারা।##