• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুর প্রেসক্লাবের দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২১, ১০:১৪ পূর্বাহ্ণ
উজিরপুর প্রেসক্লাবের দোয়া মোনাজাত

উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দক্ষিণালের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক বরিশাল প্রধান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনুল হাসানের ১৭ তম মৃত্যুবার্ষীকি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবের কার্য্যালয়ে মরহুমের আত্মার চিরশান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি, সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সিনিয়র সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নাজমুল হক মুন্না, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য নাসির শরীফ ও রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।