বাবুগঞ্জ প্রতিনিধি।।
জাতীয় পার্টির মহাসচিব, ডাকসুর সাবেক জি এস, সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
এ ছাড়াও জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, শনিবার (২ অক্টেবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।