• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাপা’র মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে সাংসদ গোলাম কিবরিয়া টিপু’র শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২১, ০৮:২২ পূর্বাহ্ণ
জাপা’র মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে সাংসদ গোলাম কিবরিয়া টিপু’র শোক

বাবুগঞ্জ প্রতিনিধি।।
জাতীয় পার্টির মহাসচিব, ডাকসুর সাবেক জি এস, সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল -৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।
এ ছাড়াও জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, শনিবার (২ অক্টেবর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।