• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত মাইনুল হাসান ছিলেন নির্লোভ নিষ্ঠাবান এক পেশাদার আধুনিক সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২১, ১১:২৩ পূর্বাহ্ণ
প্রয়াত মাইনুল হাসান ছিলেন নির্লোভ নিষ্ঠাবান এক পেশাদার আধুনিক সাংবাদিক

খবর বিজ্ঞপ্তির: খ্যাতিমান সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক এর বরিশাল ব্যুরো প্রধান মাইনুল হাসান এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরন সভার আয়োজন করে বরিশাল সাংবাদিক ইউনিয়ন ( জেইউবি )। আজ শনিবার দুপুরে অশি^নী কুমার হলের সংগঠনের কার্যালয়ে স্মরন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেইউবি’র সভাপতি মনিরুল আলম ( স্বপন খন্দকার)। অনুষ্ঠানে প্রয়াত মাইনুল হাসান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক কাজী মকবুল হোসেন, চারুকলা বরিশাল এর সস্পাদক সুশান্ত ঘোষ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির পক্ষে নজরুল বিশ^াস।
স্মরন সভায় বক্তারা বলেন, প্রয়াত মাইনুল হাসান ছিলেন দক্ষিণাঞ্চলের প্রথম পেশাদার, আধুনিক ও এক নিষ্ঠাবান আদর্র্শিক সাংবাদিক। পেশাদার সাংবাদিকতার সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার ও কল্যান বাস্তবায়নের জন্যে ১৯৯১ সালে বরিশালে প্রগতিশীল সাংবাদিকদের নিয়ে গঠন করেছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়ন। সৎ ও বস্তুনিষ্ঠ নির্মোহ সাংবাদিকতার আদর্শকে এখনো অনুসরন করে প্রকৃত পেশাদার সাংবাদিকরা। নির্লোভ জীবনের অধিকারী খ্যাতিমান এ সাংবাদিকের জীবন ও আদর্শ পাঠ করা এবং অনুসরন করা বর্তমান প্রজন্মের সাংবাদিকদের অঙ্গিকার হওয়া উচিত।
ঊরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারন সম্পাদক কাজী মকবুল হোসেন, বর্তমান সহ সভাপতি ও একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান বিধান সরকার, চারুকলা বরিশালের অন্যতম সংগঠক সুশান্ত ঘোষ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াস, বরিশাল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আলী জসিম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক বাপ্পী মজুমদার।