• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত আব্দুল আলীম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩, ২০২১, ০৯:০৬ পূর্বাহ্ণ
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্বাচিত আব্দুল আলীম

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর বাবুগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের কৃতিসন্তান, দক্ষিণ কোরিয়া প্রবাসী আব্দুল আলীম।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলা কমিটির স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কৃতিসন্তান আব্দুল আলীম কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতে হাতেখড়ি নেন। ঢাকা বাঙলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে জীবিকার জন্য দক্ষিণ কোরিয়ায় অবস্থান করেন।সেখানে অবস্থানকালেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রচার-প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করেন।

মোঃ আব্দুল আলীম দীর্ঘদিন ছাত্র কল্যাণ সংগঠন “বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ”র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আব্দুল আলীম প্রবাসে থেকেও সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক নানান কাজের সাথে জড়িত আছেন। বিভিন্ন সময় নিজ এলাকার অসহায় মানুষের মাঝে বিভিন্ন সাহায্য-সহযোগিতা প্রদানের মাধ্যমর অসহায়দের পাশে থেকেছেন সাধ্যমত।

এদিকে আব্দুল আলীম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাবুগঞ্জ উপজেলা কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন শোণিপেশা ও দলীয় নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। আব্দুল আলীম বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বাবুগঞ্জ উপজেলা কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান মিলন এবং স্বেচ্ছাসেবক লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ কামাল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।