• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় চার নারীসহ আহত-৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২১, ০৯:৪৭ পূর্বাহ্ণ
জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় চার নারীসহ আহত-৫

উজিরপুর(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা বড়াকোঠা ইউনিয়নে লস্কেরপুর গ্রামের বারমাদ্বরের হাটে প্রতিপক্ষের হামলায় চার নারী সহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮ টায় এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে স্থানীয় মান্নান ঘরামীর কাছ থেকে লস্কেরপুর মৌজার ৭৯নং খতিয়ানে ১১১ নং দাগে সাড়ে ১০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলো ওই এলাকার বাসিন্দা রোলন বেপারি (৪২)। ওই সম্পত্তি ভোগ দখল করার জন্য জোর চেষ্টা চালায় প্রতিপক্ষ মোখলেছ ঘরামি গংরা। এরই ধারাবাহিকতা মোখলেছ ঘরামি, নিলু ঘরামি, আলমগীর ঘরামি, রফিকুল ইসলাম সহ ১০/১৫ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে অর্তর্কীত হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এসময় তাদের হামলায় গুরুতর আহত হয় রোলন বেপারি, তার স্ত্রী খদিজা বেগম, মেয়ে কলেজ ছাত্রী নুপুর আক্তার, ভাতিজী তানজিলা আক্তার ও গৃহবধূ জাকিয়া বেগম। এসময় আহতদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা পালিয়ে যায়৷ ঘটনাশুনে তাৎক্ষণিক উজিরপুর উপজেলার মডেল থানার অফিসার ইনচার্জ আলী আার্শাদ অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এসময় হামলায় জড়িতর অভিযোগে নিলু ঘরামি ও মোখলেছ ঘরামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গুরুতর আহত রোলান বেপারি জানান, আমি মৃত্যু মন্নান ঘরামীর কাছ থেকে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলাম। ওই সম্পত্তি দখল নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে উল্লেখিত প্রতিপক্ষরা। ওই সম্পত্তি থেকে আমােদর উচ্ছেদ করার জন্য হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। অভিযুক্ত মোখলেছ বেপারী জানান, উক্ত সম্পত্তি আমাদের ক্রয়কৃত সম্পত্তি। ওই জমি নিয়ে আদালত থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে। উল্টো রোলন বেপারি গং রা আদালতের নির্দেশ উপেক্ষা করে বিরোধী সম্পত্তিতে কাজ শুরু করাই আমরা তাদের নিষেধ করলে উল্টো তারা আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় নিলু সহ আমি গুরুতর আহত হয়েছি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনাশুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছি এবং তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি।